বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন?

চিন্তার কোন কারণ নেই। বন্ধন মিডিয়া সেন্টার আছে আপনার পাশে। আমাদের কাছে স্বদেশী এবং প্রবাসী সকল ধর্মের, বিভিন্ন পেশার বিপুল সংখ্যক পাত্র পাত্রীর তথ্য রয়েছে। আমরা আপনার চাহিদা ও পছন্দমত পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে থাকি। পাত্রপক্ষ ও পাত্রীপক্ষের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন ও মধ্যস্থতা করার মাধ্যমে বিবাহ সম্পন্ন করার দায়িত্ব আমাদের।

আপনার দায়িত্ব হচ্ছে আমাদের ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে বা সরাসরি অফিসে জমা দেয়া এবং রেজিস্ট্রেশন করা। একবার রেজিস্ট্রেশন করলে বিবাহ সম্পন্ন না হওয়া পর্যন্ত উক্ত রেজিস্ট্রেশন বহাল থাকবে। ওয়েবসাইটে উল্লেখিত ব্যাংক বা বিকাশ নম্বরে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা দিন। আপনাকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে, আপনার সকল তথ্য গোপন রাখা হবে। আপনি যতটুকু প্রকাশ করতে চান ততটুকুই প্রকাশ করা হবে।
আমাদের মূলনীতি হচ্ছে, পাত্র-পাত্রী উভয়পক্ষকে উভয় পক্ষ সম্পর্কে সঠিক ও স্বচ্ছ ধারণা দেয়া। উভয় পক্ষের পরিপূর্ণ সন্তুষ্টি ও সম্মতি সাপেক্ষে বিবাহের আয়োজন করা। অসম্পূর্ণ বা অসত্য তথ্য দিয়ে যে কোনোভাবে বিবাহ সম্পন্ন করা আমাদের নীতিমালার পরিপন্থী। কাজেই আমাদের দ্বারা প্রতারিত হওয়ার কোন আশঙ্কা নেই।