আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

বন্ধন মিডিয়া সেন্টার মূলতঃ একটি সেবামূলক প্রতিষ্ঠান। অনেকেই সন্তানের বিয়ে দেয়ার জন্য বিশ্বস্ত ও নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যমের অভাবে পছন্দমত পাত্র পাত্রীর সন্ধান পেতে হিমশিম খান। আবার অনেকে ঘটকের পাল্লায় পড়ে প্রতারিত হন বা আর্থিক ক্ষতির শিকার হন। 

অপরদিকে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও অনেকে দালালের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হন। 

এই সমস্যাটিকে বিবেচনায় রেখে সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে এই প্রথম রংপুরে “বন্ধন মিডিয়া সেন্টার” নামে একটি প্লাটফর্ম তৈরি করা হয়েছে। এই প্লাটফর্ম থেকে আগ্রহী যে কেউ অতি সহজে ও বিশ্বস্ততার সাথে কাঙ্খিত সেবা পেতে পারেন।

বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ১১ জন পরিচালকের সম্মিলিত উদ্যোগে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। 


পরিচালনা পরিষদ 

১. মো: ফজলুল হক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা 

২. মো: আশরাফ আলী, রংপুর সিটি কর্পোরেশনের সাবেক কর্মকর্তা। 

৩. মোঃ দবির উদ্দিন, চিকিৎসক 

৪. মোঃ ফিরোজ হায়দার, বিশিষ্ট ব্যবসায়ী 

৫. মোঃ আব্দুর রউফ সরকার, অধ্যক্ষ (বেসরকারি কলেজ) 

৬. মোঃ সানোয়ার হোসেন, ব্যবসায়ী 

৭. মোছাঃ ফারজানা ইয়াসমিন, সমাজসেবী 

৮. মোছাঃ তহমিনা আহমেদ বিউটি, নারী উদ্যোক্তা ও নারী নেত্রী।

৯. মোছাঃ সেলিনা আক্তার, বেসরকারি কলেজ প্রভাষক 

১০. মোঃ রেজওয়ানুল হক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার 

১১. মোঃ আব্দুস ছালাম, সম্মানিত ক্যাপ্টেন (অব:) ও 

নির্বাহী পরিচালক বন্ধন মিডিয়া সেন্টার।